কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল শুরু

0
220

দীর্ঘ নয় মাস পর কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।

রোববার সকাল ১০টায় ৬৫৩ যাত্রী নিয়ে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেয় বার আউলিয়া জাহাজ।

সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, অক্টোবর থেকে মার্চ পর্যন্ত ছয় মাস এই রুটে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়। বাকি সময় সাগর উত্তাল থাকায় তা বন্ধ থাকে।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াছমিন চৌধুরী জানিয়েছেন, যাত্রী ও নিরাপত্তার বিষয়ে পর্যবেক্ষণ করা হয়েছে। এই রুটে জাহাজ চলাচল পর্যটনের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here