চূড়ান্ত হলো ২০২৫ ক্লাব বিশ্বকাপের ৩২ দল

ফুটবলপ্রেমীরা এখন অপেক্ষায় আছেন ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে আয়োজিত এই আসরের জন্য, যা হবে ক্লাব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন।

0
130

লাতিন আমেরিকার শীর্ষ ফুটবল প্রতিযোগিতা কোপা লিবার্তোদোরেস জিতে ২০২৫ ক্লাব বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিলের ক্লাব বোটাফোগো। এর মধ্য দিয়ে ফিফা ঘোষণা করেছে এই টুর্নামেন্টে অংশ নেওয়া সব ৩২টি দলের তালিকা।

২০২৫ সাল থেকে ফিফার ক্লাব বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আসছে। নতুন ফরম্যাটে ৩২টি দল নিয়ে আয়োজন করা হবে এই প্রতিযোগিতা, যা ফুটবল বিশ্বে নতুন উদ্দীপনার সৃষ্টি করবে।

কোটা বণ্টণে ইউরোপের সর্বোচ্চ ১২টি দল খেলবে। লাতিন আমেরিকার ছয়টি দল,যার মধ্যে ব্রাজিলের চারটি এবং আর্জেন্টিনার দুটি ক্লাব অন্তর্ভুক্ত। এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকার প্রতিটি অঞ্চল থেকে চারটি করে দল সুযোগ পেয়েছে এবং ওশেনিয়া ও স্বাগতিক যুক্তরাষ্টের একটি করে দল নিয়ে অংশগ্রহণ করবে।

লাতিন আমেরিকার ছয় দলের মধ্যে বোটাফোগোর যোগদান টুর্নামেন্টে বিশেষ মাত্রা যোগ করবে। ইউরোপের ১২টি দল নিয়ে আসা হবে চ্যাম্পিয়ন্স লিগ ও অন্যান্য ইউরোপিয়ান টুর্নামেন্টের সেরা ক্লাবগুলোকে, যা প্রতিযোগিতার গুণগত মান আরও বাড়াবে।

এই নতুন ফরম্যাটে ক্লাব ফুটবল আরও বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করবে বলে আশা করা হচ্ছে। ফুটবলপ্রেমীরা এখন অপেক্ষায় আছেন ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে আয়োজিত এই আসরের জন্য, যা হবে ক্লাব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here