তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রিভিউ আবেদনের শুনানি ১৯ জানুয়ারি

0
180
সুপ্রিম কোর্ট

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে দায়ের করা তিনটি রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী ১৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

রোববার (১ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বিভাগ এ শুনানির দিন ধার্য করেন।

শুনানির আগে বিএনপির পক্ষে আইনজীবী জয়নুল আবেদীন এক মাস সময় আবেদন করেন। একই সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীও সময় চেয়ে আবেদন করে।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে তিনটি পৃথক রিভিউ আবেদন দায়ের করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

গত ২৩ অক্টোবর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার রিভিউ আবেদন করেন। তার আগে ১৬ অক্টোবর মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই বিষয়ে রিভিউ আবেদন করেন। অন্যদিকে, ড. বদিউল আলম মজুমদার গত আগস্ট মাসে রিভিউ আবেদন দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here