বিএসটিআইতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

0
255

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজস্ব খাতে একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগে ১৩ ক্যাটাগরির পদে ৯ম ও ১০ম গ্রেডে মোট ৯৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদগুলোর বিস্তারিত:

১. পরীক্ষক (রসায়ন) – ১৪ পদ
যোগ্যতা: রসায়ন, ফলিত রসায়ন, প্রাণ রসায়ন, মাইক্রোবায়োলজি, ফার্মেসি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
বয়সসীমা: ৩২ বছর
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

২. পরীক্ষক (ফুড অ্যান্ড ব্যাকটেরলজি) – ৯ পদ
যোগ্যতা: রসায়ন, মাইক্রোবায়োলজি, ফুড ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
বয়সসীমা: ৩২ বছর
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৩. পরীক্ষক (কৃষি ও খাদ্য মান) – ১ পদ
যোগ্যতা: রসায়ন, মাইক্রোবায়োলজি, কৃষি বা ফুড সায়েন্স বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
বয়সসীমা: ৩২ বছর
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৪. পরীক্ষক (রসায়ন মান) – ২ পদ
যোগ্যতা: রসায়ন, ফলিত রসায়ন, প্রাণ রসায়ন, মাইক্রোবায়োলজি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
বয়সসীমা: ৩২ বছর
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৫. পরীক্ষক (ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস ও কারিগরি মান) – ১ পদ
যোগ্যতা: অ্যাপ্লাইড ফিজিক্স, কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
বয়সসীমা: ৩২ বছর
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৬. পরীক্ষক (পুরকৌশল-পদার্থ) – ৫ পদ
যোগ্যতা: ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স, সিভিল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
বয়সসীমা: ৩২ বছর
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৭. পরীক্ষক (ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, পদার্থ পরীক্ষণ) – ৩ পদ
যোগ্যতা: ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স, কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
বয়সসীমা: ৩২ বছর
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৮. পরীক্ষক (টেক্সটাইল) – ৩ পদ
যোগ্যতা: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি।
বয়সসীমা: ৩২ বছর
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৯. ফিল্ড অফিসার (সার্টিফিকেশন মার্কস) – ২৩ পদ
যোগ্যতা: রসায়ন, প্রাণ রসায়ন, ফুড সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
বয়সসীমা: ৩২ বছর
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

১০. পরিদর্শক (মেট্রোলজি) – ২৮ পদ
যোগ্যতা: ফিজিক্স, মেথমেটিকস বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
বয়সসীমা: ৩২ বছর
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

১১. পরিদর্শক (মেট্রোলজি) – ১ পদ
যোগ্যতা: ফিজিক্স, মেথমেটিকস বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
বয়সসীমা: ৩২ বছর
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

১২. পরীক্ষক (রসায়ন) – ৬ পদ
যোগ্যতা: রসায়ন, মাইক্রোবায়োলজি বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
বয়সসীমা: ৩২ বছর
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

১৩. পরিসংখ্যানবিদ (প্রশাসন উইং) – ১ পদ
যোগ্যতা: অর্থনীতি, গণিত বা পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার।
বয়সসীমা: ৩২ বছর
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীদের বিএসটিআই-এর ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য ও সহায়তার জন্য যোগাযোগ করা যাবে।

আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here