রংপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

0
146

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ওবায়দুর রহমান ময়নাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান।

এর আগে, শনিবার (৩০ নভেম্বর) রাতে রংপুর নগরীর লালবাগ রেলগেট এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করা বিভিন্ন মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ওবায়দুর রহমান ময়না আগে রংপুর মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং পরিবেশ বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here