২১ আগস্ট গ্রেনেড হামলা: হাইকোর্টে তারেক রহমানসহ সবাই খালাস

0
219
সুপ্রিম কোর্ট

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি খালাস পেয়েছেন।

রোববার (১ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ে বিচারিক আদালতের দেওয়া রায়কে বেআইনি বলে অভিহিত করা হয়।

২০১৮ সালে বিচারিক আদালত ওই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড, তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন, এবং ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের রায় দিয়েছিল।

হাইকোর্টে রিভিউ শুনানি শেষে আজ এই রায় দেওয়া হয়। ২০০৪ সালের ওই হামলায় ২৪ জন নিহত এবং শেখ হাসিনাসহ শতাধিক নেতাকর্মী আহত হন। মামলাটি দীর্ঘ সময় ধরে ডেথ রেফারেন্স ও আপিল প্রক্রিয়ায় ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here