টাঙ্গাইল-২ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক উপমন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু মুক্তি পাওয়ায় টাঙ্গাইল জেলা বিএনপির পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে, টাঙ্গাইলের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা বিএনপির নেতাকর্মীরা এই মিষ্টি বিতরণ করেন।
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু বলেন, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিন্টু মুক্তি পাওয়ায় জেলা বিএনপি আবারও জাগ্রত হয়েছে। টাঙ্গাইল বাসী আজ খুবই আনন্দিত।
জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদ হাসান মালা বলেন, মিথ্যা মামলায় তাকে দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী রাখা হয়েছিল। স্বৈরাচারী হাসিনা সরকার তার বিরুদ্ধে এসব মামলা সাজিয়েছিল। বর্তমান সরকার নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠা করেছে, যার ফলে আজ আমরা ন্যায় বিচার পেলাম। আজ টাঙ্গাইলবাসী খুবই আনন্দিত।

