ইসকনকাণ্ড নিয়ে সৃষ্ট উত্তেজনার পর ভারতের পশ্চিমবঙ্গের জেএন রায় হাসপাতালের পর এবার ত্রিপুরার আগরতলার আইএলএস হাসপাতালও বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয়দের দাবির পর হাসপাতালটি এ সিদ্ধান্ত নেয়। আখাউড়া চেকপোস্টে থাকা হেল্প ডেস্কও বন্ধ করা হয়েছে।
ইসকন সদস্য চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারসহ সাম্প্রতিক ঘটনাবলীর কারণে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন বাড়ছে।
ভারতের রাজ্যসভার সংসদ সদস্য শমীক ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশকে সব ধরনের পরিষেবা থেকে বঞ্চিত করার দাবি তুলেছেন।
এই পদক্ষেপে দুই দেশের জনগণের মধ্যে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।

