বাংলাদেশ নিয়ে কঙ্গনার মিথ্যাচার

0
157

বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

শুক্রবার (২৯ নভেম্বর) কলকাতায় এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন চলছে এবং তারা নিরাপদ নয়।

কঙ্গনা বলেন, বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে। সেখানে পরিস্থিতি উদ্বেগজনক। অথচ ভারতে পার্শ্ববর্তী দেশের এই পরিস্থিতি নিয়ে কোনো আন্দোলন বা সোশ্যাল মিডিয়ায় সচেতনতা দেখা যাচ্ছে না।

তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকেই অশান্তি বাড়ছে। তবে আমি বাংলাদেশের হিন্দুদের পাশে আছি।

সম্প্রতি বাংলাদেশে ইসকন সংগঠন নিয়ে বিতর্ক এবং তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভের প্রসঙ্গে কঙ্গনার মন্তব্য এসেছে। ইসকনের ১৭ জনের আর্থিক লেনদেন স্থগিতের নির্দেশ দেয়ার পর পরিস্থিতি আরও আলোচনায় উঠে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here