এক্সপ্রেসওয়েতে গুলি করে তরুণীকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

সোমবার সকালে ঢাকার দক্ষিণ কেরানীগগঞ্জের একটি পুকুরে তল্লাশি চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত রিভলবার উদ্ধার করে পুলিশ।

0
221

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে গুলি করে শাহিদা ইসলাম রাফা ওরফে শাহিদা আক্তার (২২) নামক এক তরুণীকে হত্যার ঘটনায় প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে (২৮) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

সোমবার (২ ডিসেম্বর) ভোরে ভোলার ইলিশা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে সোমবার সকালে ঢাকার দক্ষিণ কেরানীগগঞ্জের একটি পুকুরে তল্লাশি চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত রিভলবার উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবির) ওসি মো. ইশতিয়াক রাসেল জানান, গ্রেপ্তারকৃত তৌহিদকে নিয়ে তরুণীর লুন্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা করছে ডিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরুণীকে হত্যার কথা স্বীকার করেছে ধৃত তৌহিদ। তার বাড়ি রাজধানীর ওয়ারী এলাকায়।

নিহত তরুণী শাহিদা ময়মনসিংহের কোতয়ালী থানার বেগুনবাড়ি বরিবয়ান গ্রামের প্রয়াত আব্দুল মোতালেবের মেয়ে। পরিবারের সঙ্গে থাকতেন রাজধানীর ওয়ারী এলাকায়। তারা ৩ বোন ও ২ ভাই।

উল্লেখ্য, গত শনিবার সকালে জেলার শ্রীনগর উপজেলার দোগাছি এলাকার এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে তরুণী শাহিদার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন দিবাগত মধ্যরাতে নিহতের মা জরিনা খাতুন বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here