সাভারে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩

0
172

ঢাকার সাভারে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালকসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকার এসএন সিএনজি স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাভারের নগরকুন্ডা এলাকার ইব্রাহিম, বলিয়ারপুরের সাবেক ইউপি সদস্য নাজিমউদ্দীন ও একই এলাকার আব্দুল আলেকের ছেলে মজিবুর। আহতরা হলেন- শাহাবুদ্দিন ও আব্দুল জলিল।

নিহত মজিবুর রহমানের ভাগিনা হাকীম কোম্পানি বলেন, মজিবুর মামাসহ ৫ জন প্রাইভেট কার নিয়ে সাভার যাবার পথে বলিয়ারপুরে সাভারমুখী লেনে ইউটার্ন নেয়ার সময় সি-লাইন পরিবহনের দ্রুতগতির একটি বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে মজিবুর মামাসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান এবং দুই জন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে একজনকে সাভারের এনাম মেডিকেলে ও অপরজনকে ঢাকার ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সওগাতুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং অভিযুক্ত বাসচালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে। পাশাপাশি নিহতদের সজনরা মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ায় সেখানে যাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here