কন্নড় অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মৃত্যুর পেছনে কোনো পারিবারিক বা মানসিক চাপের কারণ রয়েছে কিনা, সেটাও তদন্তের আওতায় আনা হয়েছে। তার মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য সকলেই অপেক্ষায়।

0
171

কন্নড় ফিল্ম ও টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী শোভিতা শিবান্নার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। রবিবার হায়দ্রাবাদের নিজ বাড়িতে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে, কোনো সুইসাইড নোট উদ্ধার না হওয়ায় মৃত্যুর কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

গচ্ছিবওলি পুলিশ স্টেশনে এই ঘটনায় মামলা দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে এবং মৃত্যুর আসল কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে।

শোভিতা শিবান্নার জন্ম ১৯৯২ সালের ২৩ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে। ছোটবেলা থেকেই শিল্পের প্রতি ঝোঁক ছিল তার। ফ্যাশনে পড়াশোনা করলেও অভিনয়ের প্রতি ভালোবাসা তাকে ২০১৫ সালে বিনোদন জগতে টেনে আনে। এরপর থেকে তিনি কন্নড় সিনেমা এবং টেলিভিশনে একের পর এক জনপ্রিয় চরিত্রে অভিনয় করেছেন।

গত বছর বিয়ের পর শোভিতা হায়দ্রাবাদে স্থায়ী হন। তার এই আকস্মিক মৃত্যুতে টলিউড এবং তার ভক্তমহলে নেমে এসেছে শোকের ছায়া।

পুলিশ জানিয়েছে, এই মৃত্যুর পেছনে কোনো পারিবারিক বা মানসিক চাপের কারণ রয়েছে কিনা, সেটাও তদন্তের আওতায় আনা হয়েছে। তার মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য সকলেই অপেক্ষায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here