ধানখেত থেকে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

0
244

জামালপুরের মেলান্দহে ধানখেত থেকে অজ্ঞাত (৪০) এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ( ২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা দিকে মেলান্দহ পৌরশহরের নয়ানগর মোল্লাবাড়ি এলাকার ধান ক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, অজ্ঞাত লাশটি রবিবার রাতের কোনো এক সময় হত্যা করে ওখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে এলাকাবাসী ধান ক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। তার পরনে ছিল জ্যাকেট ও জিন্স প্যান্ট।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খরব পেয়ে জামালপুর র‍্যাব-১৪, পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here