বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ৫২৫ জনের বিশাল নিয়োগ

0
243

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড জনবল নিয়োগের জন্য সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তিনটি ক্যাটাগরিতে মোট ৫২৫ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৪ থেকে ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

পদের বিবরণ
১. পদের নাম: গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ৩৮০
যোগ্যতা:
স্নাতক ডিগ্রি (সিজিপিএ ২.৮ বা সমপর্যায়ের ফলাফল)
এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৩.০, অথবা ডিপ্লোমায় জিপিএ ২.৮
‘ও’ লেভেলে গড় পাঁচটি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড় দুটি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে।
কম্পিউটারে দক্ষতা ও ইংরেজি ভাষায় পারদর্শিতা।
বয়স: ১২ এপ্রিল ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।
চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক, সন্তোষজনক পারফরম্যান্সে স্থায়ীকরণ।

২. পদের নাম: কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১০০
যোগ্যতা:
স্নাতক ডিগ্রি (সিজিপিএ ২.৮ বা সমপর্যায়ের ফলাফল)।
এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৩.০, অথবা ডিপ্লোমায় জিপিএ ২.৮।
‘ও’ লেভেল ও ‘এ’ লেভেলের শর্ত একই।
কম্পিউটারে দক্ষতা ও ইংরেজি ভাষায় পারদর্শিতা।
বয়স: ১২ এপ্রিল ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।
চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক, সন্তোষজনক পারফরম্যান্সে স্থায়ীকরণ।

৩. পদের নাম: অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ৪৫
যোগ্যতা:
বাণিজ্য অনুষদে স্নাতক ডিগ্রি (সিজিপিএ ২.৮ বা সমপর্যায়ের ফলাফল)।
এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৩.০, অথবা ডিপ্লোমায় জিপিএ ২.৮।
‘ও’ লেভেল ও ‘এ’ লেভেলের শর্ত একই।
কম্পিউটারে দক্ষতা।
বয়স: ১২ এপ্রিল ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।
চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক, সন্তোষজনক পারফরম্যান্সে স্থায়ীকরণ।

প্রার্থীরা এই লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

প্রতিটি পদের জন্য ৩৩৫ টাকা, যা টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দেওয়া বাধ্যতামূলক।

প্রয়োজনে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল বা vas.query@teletalk.com.bd–এ ই-মেইল করা যাবে।

আবেদনের সময় ৪ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।

আপনার ক্যারিয়ার গড়ুন বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডে! এখনই আবেদন করুন!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here