জামায়াত নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রোববার বিকেলে কৃষ্ণপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার তাইজুদ্দিন মোল্লার নেতৃত্বে জামায়াত নেতা সোলায়মান হোসেনকে মাদ্রাসায় ছাত্র ভর্তির কথা বলে ডেকে নিয়ে মারধর করা হয়।

0
204

মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাও. সোলায়মান হোসেনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে কৃষ্ণপুর ইউনিয়নের রাজিবপুর বাজারে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন- রোববার বিকেলে কৃষ্ণপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার তাইজুদ্দিন মোল্লার নেতৃত্বে জামায়াত নেতা সোলায়মান হোসেনকে মাদ্রাসায় ছাত্র ভর্তির কথা বলে ডেকে নিয়ে মারধর করা হয়। সোলায়মানের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনের আনার দাবি জানানো হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, ঘটনার পর, রবিবার রাতেই আহত সোলায়মানের স্ত্রী বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৬ জনকে আসামি এবং আরও ১০-১২ জন অজ্ঞাতনামাকে অভিযুক্ত করা হয়েছে। মামলার পরপরই প্রধান আসামি তাইজুদ্দিন মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাও. জাকিরুল ইসলাম, মানিকগঞ্জ সদর উপজেলার আমির মো. ফজলুল হক ও সেক্রেটারি সালাউদ্দিন প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে চার শতাধিক মানুষ অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here