ব্র্যাক ব্যাংকে চাকরি: কর্মস্থল ঢাকা, বয়সসীমার বাধ্যবাধকতা নেই

0
140

বেসরকারি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক পিএলসি নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অ্যাসোসিয়েট ম্যানেজার পদে যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

পদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার, সাইবার থ্রেট ইন্টেলিজেন্স অ্যান্ড এসওসি, ইনফরমেশন সিকিউরিটি

পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশন সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, কম্পিউটার সায়েন্স বা আইটি–সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি। সিএফআর/সিএসএ, সিইএইচ/সিপিইএইচ, সিপিটি/এলপিটি, সিডিএফই/সিএইচএফআই/এলএফই প্রফেশনাল সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার। ইনফরমেশন সিকিউরিটিতে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা বা আইটি খাতে অন্তত আট বছরের কাজের অভিজ্ঞতা। নেটওয়ার্ক ডিফেন্স, এথিক্যাল হ্যাকিং, ইনসিডেন্ট রেসপন্স, কম্পিউটার ফরেনসিক্স এবং রিভার্স ইঞ্জিনিয়ারিং–এ দক্ষতা। যোগাযোগ দক্ষতা, অ্যানালিটিক্যাল সক্ষমতা ও সমস্যা সমাধানের যোগ্যতা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

আগ্রহী প্রার্থীরা ব্র্যাক ব্যাংকের চাকরিসংক্রান্ত ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়, ১৪ ডিসেম্বর ২০২৪।

যারা সাইবার নিরাপত্তা খাতে কাজের অভিজ্ঞতা অর্জন করতে চান, এটি হতে পারে আপনার ক্যারিয়ার গঠনের এক দুর্দান্ত সুযোগ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here