সিরাজগঞ্জে বিএনপি নেতা বাবু শেখ গ্রেফতার

0
182

সিরাজগঞ্জ পৌর শহরের মাহমুদপুর ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবু শেখকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার রাত সাড়ে ১০টায় তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে ৩২ গ্রাম হিরোইন, মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও ৮ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মো. বাবু শেখ সিরাজগঞ্জ পৌর শহরের মাসুমপুর মহল্লার মো. দানিদ শেখের ছেলে।

এসময় যৌথবাহিনীর অভিযানে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সেনা ক্যাম্পের অফিসার ক্যাপ্টেন সুদীপ্ত দাস, সদর থানা পুলিশের এসআই শ‌ফিকুল ইসলাম সহ সেনাবাহিনী ও অন্যান্য পুলিশ সদস্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here