নাবিলার খণ্ড নাটক ‘প্রেম ভাই ব্যাচেলর’

0
100

শোবিজ অঙ্গনে জনপ্রিয় নাম নাবিলা ইসলাম। সম্প্রতি তিনি শেষ করেছেন খণ্ড নাটক ‘প্রেম ভাই ব্যাচেলর’-এর শুটিং। নাটকটিতে তার সহশিল্পী হিসেবে আছেন মারজুক রাসেল।

গত ১ ও ২ ডিসেম্বর উত্তরা দিয়াবাড়িতে নাটকটির শুটিং হয়েছে।

নাটকটির গল্প নিয়ে নাবিলা বলেন, “গল্পে আমার চরিত্রের নাম জারা। সে খুবই কিউট এবং সুইট ধরনের মেয়ে। কিন্তু গল্পের শেষ দিকে আছে এক দারুণ টুইস্ট। মারজুক ভাইয়ের প্রেম ভাই চরিত্র এবং কচি খন্দকারের বাচ্চু চরিত্রসহ একটি দল জারার সঙ্গে পরিচয়ের পর নিজেদের জীবনের গতিপথ বদলে ফেলে।”

নাবিলা আরও বলেন, “মারজুক ভাইয়ের সঙ্গে কাজ করা সবসময়ই আনন্দের। তার অভিজ্ঞতা থেকে শেখার অনেক কিছু রয়েছে। আমাদের জুটি দর্শক বরাবরই ভালোভাবে গ্রহণ করেছেন। এই নাটকটিও দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।”

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ফিরোজ কবীর ডলার, যা ড্রামা বক্স ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here