চাঁদপুর সদর মডেল থানার নিয়মিত অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্যকে আটক করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় শহরের আদর্শ মুসলিম পাড়া ও মোমিন পাড়াসহ বেশ কিছু এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- শহরের প্রফেসার পাড়া এলাকার ইউসুফ ব্যাপারীর ছেলে ইব্রাহিম ইউসুফ আবির (১৯) ও বড় স্টেশন এলাকার দেওয়ান বাড়ির হাশিম দেওয়ানের ছেলে সিয়াম হোসেস (১৪)।
চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া জানান, কিশোর গ্যাংকে নির্মূল করার লক্ষ্যে আজ এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আদর্শ মুসলিম পাড়া ও মোমিন পাড়ার এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ ২ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

