ডিসি সম্মেলন শুরু ১৬ ফেব্রুয়ারি

0
92

আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) মোহাম্মদ খোরশেদ আলম খান।

তিনি বলেন, আগামী বছরের জেলা প্রশাসক সম্মেলনের তারিখ নির্ধারণ হয়েছে। ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি ডিসি সম্মেলন হবে। এখন পর্যন্ত নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, সম্মেলনের কার্য অধিবেশনগুলো ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। তবে অন্য ভেন্যুও আমাদের বিবেচনায় রয়েছে।

এ বছর সংসদ ও স্পিকার না থাকায় অধিবেশন আয়োজন সূচিতে বেশকিছু পরিবর্তন থাকছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here