আশুলিয়ায় ছাত্র হত্যা মামলায় আ. লীগ নেতা গ্রেফতার

0
117

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলার আলোচিত আসামি ও আওয়ামী লীগ নেতা রুস্তম আলীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। 

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক আবু বকর সিদ্দিক। এর আগে গতকাল মঙ্গলবার বিকেল আশুলিয়ার কলমা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রস্তম আলী সাভারের কলমা এলাকার মৃত হাতেম আলীর ছেলে। তিনি সাভার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় গুলি করে নাজমুল নামে এক ছাত্র হত্যার দায়ে একটি মামলা হয়। সেই মামলায় ৪৪ নম্বর আসামি রস্তম আলী। মামলার পর থেকে তিনি বিভিন্ন স্থানে লুকিয়ে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের কলমা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আশুলিয়া থানার পরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, রুস্তম আলী এলাকায় আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন। এছাড়া তিনি ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here