পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

0
117

পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। শুক্রবার (৬ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টাইগার পেসারদের দাপটে ৩৭ ওভারে মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

ইকবাল হোসেন ইমন ২৪ রানে ৪ উইকেট এবং মারুফ মৃধা ২৩ রানে নেন ২ উইকেট।

১১৭ রানের লক্ষ্যে বাংলাদেশ শুরুতে দুই উইকেট হারালেও অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ৬১ রানের দুর্দান্ত ইনিংসে সহজ জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা।

আগামী ৮ ডিসেম্বর ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here