ভারতের পদদলিতের ঘটনা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বলে প্রচার

0
103

বাংলাদেশে একাধিক হিন্দু নারী ও শিশুকে মুসলিমরা ধর্ষণের পর হত্যা করেছে দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পাঁচ লক্ষাধিক বার দেখা হয়েছে।

তবে ফ্যাক্টচেক নিয়ে কাজ করা রিউমর স্ক্যানারে অনুসন্ধানে জানা গেছে, প্রচারিত ভিডিওটি হিন্দু নারী ও শিশুদের ধর্ষণের পর হত্যার ঘটনা নয়। এমনকি দৃশ্যটি বাংলাদেশেরও নয়। এটি ভারতের। গত জুলাইয়ে ভারতের উত্তরপ্রদেশে একটি ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে শতাধিক নারী ও শিশু নিহতের ঘটনার ভিডিও ছিল এটি।

রিউমর স্ক্যানারের প্রতিবেদনে নিউজ ১৮ ও ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত এ ঘটনার দুটি সংবাদের তথ্যও তুলে ধরা হয়েছে।

ওই প্রতিবেদন থেকে জানা যায়, গত ২ জুলাই উত্তরপ্রদেশের ফুলরাই গ্রামে হাতরাস অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত ১২৩ জন নিহত হয়েছেন। এরমধ্যে প্রায় সকলেই নারী ও শিশু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here