চীনা কূটনীতিককে প্যারাগুয়ে ছাড়ার নির্দেশ

তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ প্যারাগুয়ে।

0
110

প্যারাগুয়ে এক চীনা কূটনীতিকের ভিসা বাতিল করে তাকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্যারাগুয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চীনা কূটনীতিক শু ওয়েই অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং তাইওয়ানের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার জন্য প্যারাগুয়ের আইনপ্রণেতাদের প্ররোচিত করার চেষ্টা করেছেন।

প্যারাগুয়ের অভিযোগ, ইউনেস্কোর একটি বৈঠকের সুযোগে শু ওয়েই ভিসার শর্ত লঙ্ঘন করে চীন-তাইওয়ান সম্পর্ক দুর্বল করার চেষ্টা চালান। রয়টার্সের প্রাপ্ত একটি বক্তব্য অনুযায়ী, তিনি প্যারাগুয়েকে তাইওয়ানের বদলে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আহ্বান জানান।

প্যারাগুয়ে দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ, যেটি তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। চীন তাইওয়ানকে তার নিজস্ব অঞ্চল বলে দাবি করলেও, তাইওয়ান এই দাবি প্রত্যাখ্যান করে নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে তুলে ধরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here