ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুই

0
197
মরদেহ
গ্রাফিক্স: টিডিএস

ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী এবং এক পথচারী নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ষাইটপাকিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঝালকাঠি-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পথচারী বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান (৮৫) ও মোটরসাইকেল আরোহী আল আমিন তাহেনী (৩৮)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃদ্ধ মফিজুর রহমান রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলের চালকও রাস্তার পাশে পড়ে যান। এতে দুজনেই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। বর্তমানে দুই জনের মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here