পরীক্ষায় বাধা দেওয়ায় ছাত্রের আত্মহত্যা

0
153

পীরগাছায় বার্ষিক পরীক্ষা দিতে বাধা দেওয়ায় মাহফুজ রহমান নামে দেউতি স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র আত্মহত্যা করেছে। পাঁচ বিষয়ে পরীক্ষা দেওয়ার পর রোববার স্কুলে গেলে দায়িত্বরত সহকারী শিক্ষক আমির হোসেন, আব্দুল হান্নান ও জাহাঙ্গীর আলম তাকে বাধা দেন।

পরে বাড়ি ফিরে ওই ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

ওসি নূরে আলম সিদ্দিকী জানান, নিহত মাহফুজ পারুল ইউনিয়নের গুঞ্জুর খা গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, পরীক্ষা ফি না দিতে পারায় ওই ছাত্রের পরীক্ষা মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। এতে ওই ছাত্র আত্মহত্যা করেছে।

অভিযুক্ত শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, শিক্ষার্থী মাহফুজ রহমানকে পরের বছরে পরীক্ষা দিতে বলা হয়েছে। পাঁচ বিষয়ে পরীক্ষা কিভাবে দিল? এমন প্রশ্নের তিনি সদুত্তর দিতে পারেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here