স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন চন্দন

0
165

চট্টগ্রাম আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন হত্যা মামলার এক নম্বর আসামি চন্দন দাশ।

সোমবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে এই জবানবন্দি দেন তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মাহফুজুর রহমান জানান, গত বুধবার রাতে চন্দনকে ভৈরব থেকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার তাকে আদালতে তোলা হলে পুলিশের আবেদনের প্রেক্ষিতে ৭ দিনের রিমান্ডে মঞ্জুর করেন বিচারক। সোমবার দুপুর ১২টার দিকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন চন্দন।

প্রাথমিকভাবে চন্দন নিজে এবং তার আরেক সহযোগী রিপন মিলে আইনজীবী আলিফকে কোপানোর কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। জবানবন্দি দেওয়ার পর চন্দনকে আইনানুযায়ী কারাগারে পাঠিয়েছেন আদালত।

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে গত ২৬ নভেম্বর আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here