বিএনপির তিন অঙ্গ-সহযোগী সংগঠনের ঢাকা টু আখাউড়া লংমার্চ শুরু

0
138

ঢাকা টু আখাউড়া লংমার্চ শুরু করেছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

আজ সকাল ৮টায় বিএনপির পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে লংমার্চ শুরু হয়। যেটি ইত্তেফাক মোড়, চিটাগং রোড, কাঁচপুর মোড়, ভুলতা গাউছিয়া ও নরসিংদীর মাধবদী হয়ে আখাউড়া গিয়ে শেষ হবে।

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের অভিযোগে এই প্রতিবাদে এই কর্মসূচি পালন করছে তারা।

এর আগে গত রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে প্রতিবাদ পদযাত্রা শেষে স্মারকলিপি দেয় বিএনপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here