গ্রেফতার হলেন তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন

0
163

হায়দারাবাদের ‘সন্ধ্যা থিয়েটার’-এ ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারীর মৃত্যু হয়। এ ঘটনায় তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেফতার করেছে ভারতের হায়দারাবাদ পুলিশ।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে অভিনেতাকে গ্রেফতার করা হয়। আল্লু অর্জুনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস।

গত ৪ ডিসেম্বর পদদলিত হয়ে ঐ নারীর মৃত্যু হয়। এতে ওই নারীর পরিবার থানায় মামলা করেন। সে মামলার তদন্তে নেমেই পুলিশ গ্রেফতার করেছে অভিনেতাকে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, নিহত ভক্তের নাম রেবতী। ঘটনার ওইদিন রেবতীর সঙ্গে ছিল তার ৮ বছর বয়সী ছেলে শ্রীতেজ।

ঘটনাস্থলে শ্রীতেজ গুরুতর আহত হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৮ বছর বয়সী সে শিশু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here