ধর্ম বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে চাই: জামায়াত আমির

0
110

পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি কখনো আনসার লীগ, চাকরী লীগ, ইসকন লীগ হয়ে দেশকে অস্থিতিশীল করার স্বড়যন্ত্র করেছিল। কিন্তু বাংলাদেশের মানুষ দায়িত্ব জ্ঞানহীন নয় বরং ধৈর্য্যের পরিচয় দিয়ে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার সকাল সাড়ে ১১ টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জামায়াতের সিলেট জেলার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলাম কোন অপশক্তির কাছে মাথা নত করেনি, কেবল আল্লাহর কাছে মাথা নত করেছে। জামায়াত ১৬ বছর অনেক ত্যাগ করেছে, আরও ত্যাগের জন্য প্রস্তুত। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে চাই।’

তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে দেশকে যারা সম্মান করে না, তারা দেশে কার কাছে ভোট চাইবে কী করে। এ রকম আগ্রাসী রাজনৈতিক দলকে দেশের মানুষ আর চায় না।

সমাবেশে তিনি সাবেক স্বৈরাচার সরকারকে ইঙ্গিত করে আরও বলেন, ‘খুনিরা গর্তে ঢুকেছে কিন্তু বিদেশে বসে ষড়যন্ত্রকারীরা দেশের শান্তি বিনষ্টের চেষ্টা চালাচ্ছে। কিন্তু জামায়াতে ইসলাম দেশের স্বাধীনতা ও সার্ববৌমত্ব রক্ষায় দেশের সব মানুষের সঙ্গে ঐক্যবদ্ধ।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলাম এমন বাংলাদেশ গড়ত চায় যেখানে নারী পুরুষের সম-অধিকার থাকবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই জামায়াতে ইসলামের একমাত্র লক্ষ্য। সে জন্য দেশের জনগনের পূর্ণ সহযোগিতার দরকার। আর জনগণেকে কাছে টানতেই ইতিবাচক রাজনীতি করছে জামায়াতে ইসলাম।’

তিনি একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘পাড়া মহল্লায় চাঁদাবাজি হচ্ছে। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা দুর্নীতি করি না, কাউকে করতেও দেব না। এ কাজ জামায়াতের একার পক্ষে সম্ভব না। এতে জনসাধারণকে সম্পৃক্ত করতে হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here