রেস্তোরাঁয় খেতে গিয়ে যুবলীগ নেতা গ্রেফতার

0
168

চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুর আড়াইটার দিকে নগরীর আগ্রাবাদ সাউথল্যান্ড শপিং সেন্টারের স্টার কিচেন রেস্তোরাঁ থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ ও যুবলীগের পদধারীদের দেখা মেলেনি। শনিবার দুপুরে স্টার কিচেন রেস্তোরাঁয় খাবার খেতে ঢোকেন মহানগর যুবলীগ নেতা দেলোয়ার হোসেন খোকা। এ সময় বিএনপির কর্মীরা তাকে দেখতে পান। পরে টহল পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে উপস্থিত হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ডবলমুরিং থানার ওসি কাজী রফিক আহাম্মদ বলেন, আগ্রাবাদ থেকে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকাকে গ্রেফতার করা হয়েছে। তিনি ডবলমুরিং থানার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here