দূষণের শীর্ষে দিল্লি, এরপরেই ঢাকা

0
164

বেশ কিছুদিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় উপরের দিকে অবস্থান করছে ঢাকা। মঙ্গলবার সকাল ৮টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত তথ্যানুযায়ী, ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। শহরের স্কোর ২৭৬, যা জনস্বাস্থ্যের জন্য খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচিত।

এ সময়ে দিল্লি শহর ৪৮৭ স্কোর নিয়ে শীর্ষস্থানে রয়েছে, যা অত্যন্ত মারাত্মক দূষণের সূচক। একই সময়ে পাকিস্তানের লাহোর শহর ২৭৫ স্কোর নিয়ে তৃতীয় স্থানে, বসনিয়া হার্জেগোভিনার রাজধানী সারাজেভো ২৬৭ স্কোর নিয়ে চতুর্থ স্থানে এবং ভিয়েতনামের হ্যানয় ২৩৮ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।

একিউআই স্কোরের ভিত্তিতে, ০-৫০ স্কোরকে ভালো, ৫১-১০০ স্কোরকে মাঝারি, ১০১-১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১-২০০ স্কোরকে অস্বাস্থ্যকর, ২০১-৩০০ স্কোরকে খুব অস্বাস্থ্যকর এবং ৩০১-৪০০ স্কোরকে ঝুঁকিপূর্ণ বলা হয়।

এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের বাড়ির ভেতরে থাকতে এবং বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখতে পরামর্শ দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here