অবৈধভাবে বালু উত্তোলন, দুইজনকে কারাদণ্ড

0
194

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফয়েজ উদ্দিন।

মঙ্গলবার বিকেলে শিমুলিয়া ইউনিয়নের জামসা ও মহাদেবপুর ইউনিয়নের ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন শিবালয় উপজেলার কলাগারিয়া গ্রামের লুৎফর রহমান ও তার ছেলে গনি মিয়া।

শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফয়েজ উদ্দিন জানান, অবৈধ বালু উত্তোলনের ফলে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। অভিযানে প্রায় ৯ হাজার ফিট পাইপ ও পাঁচটি ড্রেজার মেশিন অকেজো করা হয়। সেই সাথে অভিযুক্ত দুইজনকে ১৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here