ইতিহাসের সর্বনিম্নে ব্রাজিলের মুদ্রার মান

0
158

ব্রাজিলের মুদ্রার মান দেশটির ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে ঠেকেছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলো সরকারের নেয়া আর্থিক নীতির সমালোচনা করেছে।

এছাড়া, বাজারের অস্থিরতা মোকাবিলায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক কার্যকর ভূমিকা রাখতে পারেনি বলেও অভিযোগ উঠেছে। এক বছরের ব্যবধানে ব্রাজিলের মুদ্রা রিয়েলের মান কমেছে প্রায় ৩০ শতাংশ।

জানুয়ারিতে এক মার্কিন ডলারে পাওয়া যেত ৪ দশমিক ৮০ ব্রাজিলিয়ান মুদ্রা। তবে বছরের এক মার্কিন ডলারের বিপরীতে মিলছে ৬ দশমিক ২ ব্রাজিলিয়ান রিয়েল। যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ বিনিময় হার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here