রায়পুরে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

0
100

লক্ষ্মীপুরের রায়পুরে উত্তর চরবংশী ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে সংগঠনের নেতারা সাংবাদিকদের এ তথ্য জানান।

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক এ জেড এম নাজমুল আলম মিঠু ও যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

জানা যায়, এলাকায় চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফারুক কবিরাজ এবং উপজেলা কৃষক দলের সদস্য সচিব জিএম শামীম গ্রুপ বৃহস্পতিবার রাত থেকে সংঘর্ষে জড়ায়।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর পর্যন্ত দফায় দফায় চলে দুপক্ষের এই সংঘর্ষ। এ সময় দুপক্ষের ১৫ জন আহত হন এবং বহু ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়।

পরে রায়পুর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনদিনের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন দেবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here