কুয়াশা কমে যাওয়ায় দুই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

0
112

ঘন কুয়াশায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও তিন ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে, নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌপথে দুর্ঘটনা এড়াতে দুটি নৌপথেই ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

রোববার (২২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া ও সাড়ে ৮টার দিকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, ভোর ৫টার দিকে নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যায়। যার কারণে সকাল সাড়ে ৫টা থেকে আরিচা-কাজিরহাট ও সকাল সাড়ে ৬টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, দুর্ঘটনা এড়াতে ভোর থেকে দুটি নৌপথেই ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘাট এলাকায় অপেক্ষমাণ যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here