ফারুক আহমদে বলেন, বোর্ড সভায় প্রথম বিপিএল নিয়ে আলোচনা করেছি। মাসকাট এবং থিম সং ইতোমধ্যেই প্রকাশ হয়েছে। সঙ্গীত অনুষ্ঠান হবে তিন শহরে। তারপর আমরা প্রথমবারের মতো বিপিএলের ট্রফি ভ্রমণের আয়োজন করছি।
আগামী ২৩ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএলের প্রথম মিউজিক কনসার্ট। এরপর ২৫ তারিখ চট্টগ্রাম এবং ২৭ তারিখ অনুষ্ঠিত হবে ২৭ ডিসেম্বর।এই তিনটি অনুষ্ঠানের পৃষ্ঠপোষক মধুমতি ব্যাংক। মিউজিক কনসার্টের প্রায় ৫ কোটি টাকা দিচ্ছে দেশের জনপ্রিয় এই প্রতিষ্ঠানটি।
এবারের বিপিএলের সাতটি দল হলো ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।পুরনো দলের মধ্যে নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ ছাড়া বদল হয়েছে ঢাকার মালিকানা। পুনরায় ফিরে এসেছে দুর্বার রাজশাহী।
উল্লেখ্য, বিপিএলের ১১তম আসরে তিনটি নতুনসহ ৭টি দল অংশগ্রহণ করবে। প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে পরের বছরের ৭ ফেব্রুয়ারি।