চুয়াডাঙ্গায় দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

0
146
মরদেহ
গ্রাফিক্স: টিডিএস

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর জখম হয়েছেন আরো চারজন।

রোববার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রামদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক আহমেদ শরীফ ওরফে ছোট বুড়ো আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউপির রামদিয়া গ্রামের মাঝেরপাড়ার বিশারত আলীর ছেলে।

আহতরা হলেন রামদিয়া গ্রামের পল্টু আহমেদ, ইদ্রিস আলীর ছেলে আব্দুল আলিম, সেলিম ও তার ছেলে সোয়েব।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জেনেছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here