আর মাত্র এক সপ্তাহ পর মাঠে গড়াবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল। সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুরে ‘বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্ট’ দিয়ে টুর্নামেন্টের অনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। আর শেষ মুহূর্তে পাকিস্তানি তারকা মোহাম্মদ হারিসকে দলে ভিড়িয়েছে দুর্বার রাজশাহী।রোববার (২৩ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। এর আগে হারিসকে দলে নিয়ে নিজেদের শক্তি বাড়িয়েছে তারা।

