সরে দাঁড়ালেন বাঁধন

0
96

দেশের গণ্ডি পেরিয়ে টালিউডে কাজ করছেন আজমেরী হক বাঁধন। বলিউডেও হয়েছে অভিষেক। চলতি বছর চিত্রনায়ক সোহেল চৌধুরী ও চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়া চৌধুরী নির্মাণে নারীকেন্দ্রীক একটি গল্পে কাজ করার কথা ছিল তার। এবার জানা গেল ‘মেয়েদের গল্প’ নামের সেই সিনেমাতে থাকছেন না তিনি।

সিনেমায় না থাকার বিষয়ে বাঁধন বলেন, ‘আমি এখন আর সেই ছবিটির সঙ্গে নেই। সুতরাং সিনেমাটি নিয়ে এর বেশি কিছু এখন আর বলতে চাই না।’

বাঁধন বিস্তারিত না বললেও কথা বলেছেন লামিয়া চৌধুরী। তিনি বলেন, ‘একটি সিনেমায় বেশকিছু বিষয় থাকে। বিশেষ করে ব্যবসার দিকটা আগে বিবেচনা করতে হয়। সেটাসহ আরো বিভিন্ন কারণে আমাদের চুক্তিটা হয়নি। আজমেরী হক বাঁধনের সঙ্গে যে সিনেমাটি হওয়ার কথা ছিল সেটা আপাতত হচ্ছে না।’

বছর দশেক আগে সিনেমাটির কথা তার মা দিতিকে বলেছিলেন লামিয়া। তিনি ছবিটি প্রযোজনা এবং এতে অভিনয় করবেন বলেও কথা দিয়েছিলেন। কিন্তু ২০১৬ সালে দিতির মৃত্যুর কারণে সব থমকে যায়। যেহেতু এই সিনেমার সঙ্গে তার মায়ের স্মৃতি জাড়িয়ে আছে তাই কাজটি শেষ করতে চান তিনি।

লামিয়ার কথায়, ‘মা বেঁচে থাকতে গল্পটা আমরা শুরু করি। তারপর স্ক্রিপ্ট-গান নিয়ে আমি এই গল্পটার পেছনে কাজ করেছি। এই গল্পটার সঙ্গে আমার অনেক শ্রম জড়িয়ে আছে। যাদের সঙ্গে মিলবে তাদের নিয়ে কিছুটা দেড়ি হলেও এই কাজটা আমি শেষ করতে চাই। আশাকরি নতুন বছরে সুসংবাদ দিতে পারব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here