ভারত থেকে আসছে ২৪৬৯০ টন চাল

0
114

ভারত থেকে অন্তর্বর্তী সরকারের আমদানি করা সেদ্ধ চালের প্রথম চালান আসবে আগামীকাল। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ২৪ হাজার ৬৯০ টন চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।

বুধবার (২৫ ডিসেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে আমদানি করা ২৪ হাজার ৬৯০ টন সেদ্ধ চাল নিয়ে এমভি তানিশ ড্রিম নামে একটি জাহাজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে। এটি অন্তর্বর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানি করা চালের প্রথম চালান।

গত ১১ নভেম্বর ৩৮১ নম্বর চুক্তির আওতায় এটিই চালের প্রথম চালান।

জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহের পর ভৌত পরীক্ষা শেষে দ্রুত চাল খালাসের কাজ শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here