পেকুয়ায় আসছেন আজহারী, ৫ লাখ মুসল্লির জন্য প্রস্তুত মাঠ

0
78
শুক্রবার সকাল ১০টার থেকে শুরু হতে যাচ্ছে কক্সবাজারের জেলার সর্ববৃহৎ ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। 
কক্সবাজরের পেকুয়ায় মরহুম মাওলানা শহিদ উল্লাহ স্মৃতি সংসদ ও সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হবে। এই মাহফিল ঘিরে পেকুয়ার বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানস্থলে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আয়োজক ও প্রশাসন।
তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান মোফাসসির হিসেবে ড. মিজানুর রহমান আজাহারী ও ইসলামী আলোচক মুফতি আমির হামজাসহ বিভিন্ন খ্যাতিমান আলেম-ওলামা বক্তব্য রাখবেন।
প্রধান অতিথি হিসেবে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের উপস্থিত থাকার কথা থাকলেও দলীয় কারণে তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here