পাবনায় ট্রাকচাপায় নসিমনের ৩ যাত্রী নিহত

0
114

পাবনার সাঁথিয়া উপজেলায় ট্রাকচাপায় নসিমনের তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন।

শুক্রবার ভোরে উপজেলার সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙ্গামাটিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রাঙামাটি গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০) ও একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭)।

সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আ. লতিফ জানান, ভোরে কৃষি শ্রমিকরা পেঁয়াজ লাগানোর জন্য নসিমনযোগে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় সাঁথিয়াগামী মালবাহী ট্রাক নসিমনটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এ সময় আহত হয়েছেন আরো চারজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here