ইমরান খানের ৬০ সমর্থকের কারাদণ্ড

0
120

পাকিস্তানের একটি সামরিক আদালত গত বৃহস্পতিবার কারারুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ৬০ জন সমর্থককে ২ থেকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা সেনা স্থাপনাগুলোতে আক্রমণ চালিয়েছেন।

পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা জানিয়েছে, দোষী সাব্যস্তদের মধ্যে ৭২ বছর বয়সী ইমরান খানের এক ভাগনে এবং দুজন সাবেক সেনা কর্মকর্তাও রয়েছেন।

সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, সুবিচার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের অলঙ্ঘনীয় আইন যাতে রক্ষা করা যায় সেটি নিশ্চিত করতে দেশ, সরকার ও সেনাবাহিনী তাদের অঙ্গীকারে অবিচল রয়েছে।

এর এক সপ্তাহেরও কম সময় আগে একই অভিযোগে সামরিক আদালত ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-এ-ইনসাফের (পিটিআই) ২৫ সদস্যকে শাস্তি দেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, ২০২৩ সালের মে মাসে পিটিআইয়ের দেশব্যাপী প্রতিবাদের সময় বিক্ষোভকারীরা নজিরবিহীনভাবে অনেক সামরিক স্থাপনায় জোর করে প্রবেশ করে ধ্বংসযজ্ঞ চালান।

তবে পিটিআই এই সামরিক বিচারকে প্রত্যাখ্যান করেছে। ইমরান খান ও তার সহযোগীরা সব অভিযোগ অস্বীকার করে বলেন, গোয়েন্দা সংস্থা পিটিআইয়ের সঙ্গে কাজ করেছে। সূত্র: ডয়চে ভেলে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here