মানিকগঞ্জে কৃষকদের অধিকার নিশ্চিতকরণে কৃষক সমাবেশ

কৃষি খাতে সরকারের সহায়তা বৃদ্ধি, কৃষকদের অধিকার নিশ্চিতকরণ এবং তাদের জীবনমান উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন।

0
355

মানিকগঞ্জে কৃষকদের সংগঠিত করে তাদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এক বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া, পুটাইল ইউনিয়নের ঘোস্তা দিদার মাহমুদ উচ্চ বিদ্যালয় এবং হাটিপাড়া ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ভাড়ারিয়া, পুটাইল ও হাটিপাড়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে কৃষকরা একত্রিত হয়ে তাদের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল বারেক, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান পাভেল প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে কৃষি খাতে সরকারের সহায়তা বৃদ্ধি, কৃষকদের অধিকার নিশ্চিতকরণ এবং তাদের জীবনমান উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন।

জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল বলেন, কৃষকরা দেশের প্রকৃত উন্নয়নের চাবিকাঠি। তাদের উন্নয়নে বিনিয়োগ বাড়ানো এবং কৃষি খাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এ সময় জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ বলেন, আমরা কৃষকদের অধিকার আদায়, কৃষির উন্নয়ন এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কাজ করছি। আমাদের একত্রিত প্রচেষ্টায় কৃষকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।

সমাবেশে ভাড়ারিয়া, পুটাইল ও হাটিপাড়া ইউনিয়ন কৃষকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা এই উদ্যোগে সমর্থন প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here