ইয়াবা পাচারকালে ধরা পড়লেন মা-বাবা ও মেয়ে

0
92

কুমিল্লায় ইয়াবা পাচারকালে একই পরিবারের তিন সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় ৫ হাজার ইয়াবা জব্দ করা হয়।

শনিবার (২৮ ডিসেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমতলী এলাকায় একটি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার লম্বা ঘোনা উত্তর হ্নীলা গ্রামের বাসিন্দা পিবুলা তঞ্চঙ্গ্যা (৫৭), স্ত্রী চুমাছিং তঞ্চঙ্গ্যা (৪৭) ও মেয়ে কালতি তঞ্চঙ্গ্যা (১৯)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমতলী এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় গোল্ডেন হাইওয়ে রেস্তোরাঁর সামনে শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে ৫ হাজার ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে আসছিলেন তারা। পরে খাগড়াছড়ি-বান্দরবান হয়ে ঢাকায় ইয়াবা পাচার করেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here