ফেনী সীমান্তে নাইজেরিয়ার নাগরিক আটক

0
78

ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীর সীমান্ত এলাকা থেকে নাইজেরিয়ার এক নাগরিককে আটক করা হয়েছে। রোববার ভোররাত ৩টার দিকে পরশুরাম উপজেলার পূর্ব নিজ কালিকাপুর এলাকা থেকে তিনি বিজিবির হাতে আটক হন।

আটককৃত ব্যক্তির নাম GILBERT APEH, পিতা- EMEKA পাসপোর্ট নং A10880738।

তার সঙ্গে থাকা পাসপোর্টের তথ্যমতে, তিনি গত ২২ মে নাইজেরিয়া থেকে বিমানযোগে ভারতের নিউ দিল্লি এয়ারপোর্টে আসেন। কয়েকমাস ভারতে অবস্থান করে রোববার অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। সীমান্ত পিলার ২১৫৮/এমপি থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব নিজ কালিকাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে তার ব্যবহৃত বিভিন্ন প্রকার ওষুধ, ঘড়ি, মোবাইল ও পোশ‍াক সামগ্রীসহ পরশুরাম থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এদিকে, পৃথক অভিযানে ছাগলনাইয়া উপজেলার চম্পক নগর বিওপির টহলদল সোনাপুর কবরস্থান নামক সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় হুইস্কি, টার্গেট ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৪ লাখ ৩২ হাজার টাকা। জব্দকৃত মালামাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে জমা করা হবে।

ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, পরশুরাম সীমান্ত থেকে নাইজেরিয়ার নাগরিককে আটক করে থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধারকৃত মাদক ও ট্যাবলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরো বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অনুপ্রবেশ রোধে বিজিবি কর্তৃক আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here