যশোরে অস্ত্র উদ্ধার, আ.লীগ নেতাসহ আটক ৩

0
136

যশোরের চৌগাছা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ওরফে জিএম মোস্তফা ও তার গাড়ি চালকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় দুটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

রোববার রাত সাড়ে ১২টার দিকে যশোর শহরের নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত গোলাম মোস্তফা ওরফে জিএম মোস্তফা চৌগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও চৌগাছা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

জানা যায়, মধ্যরাতে যশোর শহরের নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় অভিযান ডিবি পুলিশ। এ সময় চৌগাছা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ওরফে জিএম মোস্তফা ও তার গাড়ি চালকসহ তিনজনকে আটক করা হয়। একইসঙ্গে দুটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here