আজ মঙ্গলবার বেলা ১১টায় চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির ১০ তম ব্যাচ রিক্রুট মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এ সময় তিনি বলেন, মিয়ানমার সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত। সীমান্তে শান্তি রক্ষায় ও সেন্টমার্টিনে নিরাপদ যাতায়াতে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি উভয়ের সাথে বাংলাদেশ সরকার যোগাযোগ অব্যাহত রেখেছে।
উপদেষ্টা বলেন, পুলিশ-বিজিবির জনবল বৃদ্ধি ও আধুনিকায়ণে কাজ করছে সরকার। এসময় অপপ্রচার বন্ধে গণমাধ্যমকে দেশের পরিস্থিতির সত্য প্রচারে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।