হবিগঞ্জে আকিজ ভেঞ্চারে গ্যাসলাইনে বিস্ফোরণ, নিহত ৪

0
95

হবিগঞ্জের বাহুবলে নির্মাণাধীন আকিজ ভেঞ্চারের একটি কারখানায় গ্যাসলাইন বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলার ডুবাঐ বাজারের আব্দাকামাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন- মিজান গাজী, মাহফুজ মিয়া, ফয়স মিয়া এবং প্রকৌশলী রিয়াজ মিয়া।

তারা চাঁদপুর জেলার বাসিন্দা এবং গাজীপুরের একটি গ্যাস কোম্পানিতে চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে বিকট শব্দে গ্যাসলাইনে বিস্ফোরণ ঘটে। এ সময় মিজান ও মাহফুজ ঘটনাস্থলেই পুড়ে মারা যান। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফয়স ও রিয়াজ মারা যান। আহত অবস্থায় একজনকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here